ডেস্ক নিউজ:বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বান্দরবানে রুমা উপজেলার শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কন্যা-শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্প এবং সিএইচটি ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প উদ্যোগে আয়োজিত ১দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ বিষয় নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শনিবার সকালে জুনিয়র হাই স্কুল অফিসে এ প্রতিযোগিতার আয়োজন করে ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার সফলতা করার লক্ষ্যে সহযোগিতা হিসেবে ছিলেন, স্ট্রেনদেনিং ইনক্লোসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি , পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি,র একটি প্রকল্প ।
লোঙা খুমি স্বাগত বক্তব্য পরে প্রধান অতিথি বক্তব্যে আ.লীগের সহ-সভাপতি সাংপুই বম বলেন, জনসচেতনতা বা গণসচেতনতা বৃদ্ধি করতে না পারলে পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে না। তাই আমাদেরকে সচেতনতা অব্যাহত রাখতে হবে। সেই সাথে তিনি পরিবেশের সুরক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং উপস্থিত অতিথি, ছাত্র শিক্ষক ও সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি