Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

কাপ্তাইয়ে সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছ : ধ্বসে পড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা

ডেস্ক নিউজ:রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বিভিন্ন এলাকায় সড়কের পাশে ঝুঁকিপূর্ণ ভাবে মাটি বিহীন বড় বড় গাছ ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে, ফলে চলতি বর্ষা মৌসুমে যে কোন সময় মাটি ধ্বসে ঐ গাছ পড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এই সড়কে চলাচলরত চালক এবং যাত্রীরা।

আজ রবিবার(৬ জুন) সরজমিনে কাপ্তাইয়ের বড়ইছড়ি, লগগেইট, শিলছড়ি, চিৎমরম, বালুছড়সহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, কাপ্তাই-চটগ্রামের প্রধান সড়কের পাশে অনেক গাছের মাটি সরে গিয়ে শিকড় বাহির হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সড়কের নিচ দিয়ে চলাচল করছে অসংখ্য যানবাহন। যে কোন সময় মাটি ধ্বসে ঐ সকল ঝু্ঁকিপূর্ণ গাছ পরে প্রাণ হানির ঘটনার আশঙ্কা করছে চালকরা।

কাপ্তাইয়ের আটো রিকশাচালক সমিতির সম্পাদক মোঃ ইমান আলী, সিএনজি চালক খোকন মল্লিক জানান,আমরা কাপ্তাই -চটগ্রামের সড়ক দিয়ে প্রতিদিন গাড়ি চালাই অনেক ভয়ে ভয়ে, বিশেষ করে কাপ্তাই লগগেইট এলাকায় বেশ কয়েকটি গাছ মাটি বিহীন ঝুঁকিপূর্ণ ভাবে হেলে পড়েছে। এ গাছগুলো বনবিভাগ চিহ্নিত করে অপসারণ না করলে যে কোন সময় সড়কে গাছ পরে প্রাণহাণী ঘটতে পারে।

লিচুবাগান সি এন জি চালক সমিতির সভাপতি মোঃ ইয়াকুব জানান, গত বর্ষা মৌসুমেও সড়কের ওপর গাছ পরে বেশ কয়েকবার সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, সেইসময় বেশ কয়েকটি সিএনজির উপর গাছ পড়েছিল, অল্পের জন্য অনেক চালক এবং যাত্রী রক্ষা পেয়েছিলেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিল উল রহমানের কাছে এ ঝুঁকিপূর্ণ গাছের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিভাগীয় কর্মকর্তারা এসে দেখে কার্যকর ব্যবস্থা নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!