Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রিমন পালিত :নিজস্ব প্রতিবেদক:পরিবেশ ও নদীভিত্তিক সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দল বান্দরবান জেলা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে। ৫ জুন বিকেলে দিবসটি উপলক্ষে বান্দরবানের সাঙ্গু নদীর পাড়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নদী পরিব্রাজক দল বান্দরবান জেলা শাখার সভাপতি বাবু মনির সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি কৌশিক দাশ (সাংবাদিক)  এর সঞ্চালনায়  প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন বান্দরবান শাখার উপদেষ্টা কামাল পাশা, সালেহা বেগম।সহ সভাপতি মোমেন চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, যুগ্ন-সাধারণ সম্পাদক সাঁই সাঁইমং মার্মা, সাংগঠনিক সম্পাদক ঝর্না দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক সুমি দাশ, রিনা দাশ, সহ-প্রচার সম্পাদক ডেভিড সাহা।

বক্তারা বলেন, প্রতিবেশ রক্ষার জন্য সচেতনতা ও পরিবেশ বিষয়ক শিক্ষার কোন বিকল্প নেই।

ইকোসিস্টেম রিস্টোরেশন এর জন্য সমষ্টিক কর্মপ্রয়াসের জন্যও আহবান জানান বক্তারা। বক্তারা আরে বলেন, সারাবিশ্বের করোনা সংকট ও পরিবেশগত বিপর্যয়ের কারণে মানবজাতি আজ নানান সমস্যার মুখোমুখি।

এসময় বক্তারা সবাইকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার জন্য আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!