Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

আলীকদমে একই পরিবার দুইজন করোনায় আক্রান্ত

ডেস্ক নিউজ: গোটা দেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতি চলছে করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল চারিদিকে যন্ত্রণা, মৃত্যু, হাহাকার ।বান্দরবানের আলীকদম উপজেলা ছিল করোনা সংক্রমণ বিহীন। দ্বিতীয় ধাপের করোনার মাঝামাঝি সময়ে আলীকদম উপজেলায় প্রথমবারের মত দুই জন করোনায় আক্রান্ত হয়েছে। ওনারা আলীকদম বাজারের ব্যবসায়ী দর্পণ বড়ূয়া ও তাহার স্ত্রী প্রনতি বড়ূয়া।

সোমবার(৭ জুন২১ইং) সকালে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেন্সে গিয়ে এ দম্পতির করোনা পরীক্ষা করাণ এবং করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। বেশ কয়েকদিন ধরে এ দম্পতি জ্বরে ভোগছেন এবং স্বেচ্ছায় গিয়ে করোনা পরীক্ষা করান বলে জানিয়েন এই দম্পতির পরিচিতরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মাহতাব উদ্দিন চৌধুরী জানান,বর্তমানে হাসপাতালে আইসোলেশন আছে করোনায় আক্রান্তরা, জ্বর ছাড়া আর কোন উপর্সগ নেই।

তিনি আরও বলেন,কারও উপসর্গ দেখা দিলে বা সন্দেহ হলে আমাদের জানালে আমরা করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ ব্যবস্থা করব। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করতে ও মাস্ক পড়তে বলেন।

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, লকডাউন ও স্বাস্থ্যবিধি নাম মাত্র,এর চিহৃও কোথাও নেই। উপজেলায় কোথাও স্বাস্থ্যবিধি মানা হয় না, প্রতিটি বাজারের মানুষের গণ জমায়েত। দোকান মালিকরা আইনকে তোয়াক্কা না করে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা রাখছে। করোনা পরীক্ষা করলে অসংখ্য শনাক্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!