Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

বান্দরবানে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের অনুদানের চেক বিতরণ

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ জুন) সকালে বান্দরবান শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর নিজ বাসভবন প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের মাঝে এই চেক বিতরণ করা হয়।

এসময় চেক বিতরণে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ড.নুরুল আবছারসহ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ নির্মাণের জন্যে প্রয়োজন আলোকিত মানুষ, আলোকিত মানুষই এগিয়ে চলে বাংলাদেশকে আলোকিত করবে। একটি শিক্ষিত সমাজ গড়ে উঠলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সম্ভাবনার দিগন্তগুলো আরো উন্মোচিত হবে,এজন্য শিক্ষক,অভিভাবক এবং শিক্ষার্থীদের সন্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ২৯জন অসচ্ছল ছাত্র-ছাত্রীদের প্রতি জনকে ১০হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!