Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আলীকদমে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন,নয়টি পাহাড়ী পল্লীতে ছড়িয়ে ডায়রিয়ার প্রকোপ

সুজন চৌধুরী:আলীকদম প্রতিনিধি :বান্দরবানের আলীকদমের দূগর্ম করুকপাতা ইউনিয়নে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জন। নয়টি পাহাড়ী পল্লীতে দুই শতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হলেও নেই সরকারী চিকিৎসা সেবা কেন্দ্র ও চিকিৎসক।

এনজিও কর্মী ও করুকপাতা ইউনিয়নের বাসিন্দা সাকনাও ম্রো বলেন,গত শুক্রবার(১১ জুন) থেকে সোমবার (১৪ জুন ) পর্যন্ত মেনকিউ পাড়া,মারুম পাড়ায় ডায়রিয়ায় রোগে আক্রান্ত হয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে ও বিভিন্ন পাড়ায় ডায়রিয়ার প্রকোপ ব্যাপক হারে বেড়ে গেছে।এখন পর্যন্ত সেনাবাহিনী ছাড়া কোন মেডিকেল টিম আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে যায় নি।

সাকনাও আর বলেন, মাংরুম পাড়ার বাসিন্দা মাংদন ম্রো,ঙানলি ম্রো,রেংচং ম্রো ও মেনলিউ (ইয়ুংচা) পাড়ার বাসিন্দা রামদন ম্রো,তুমলত ম্রো,কাইসার ম্রো,চিংলে ম্রো ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়।বর্তমানে মেনলিউ (ইয়ুংচা) পাড়া ও মাংরুম পাড়ায় এর প্রভাব ব্যাপক ও উক্ত পাড়ার বাসিন্দারা পাড়া ছেড়ে জুম ঘরে আশ্রয় নিয়েছে।এদিকে ইউপি চেয়ারম্যান সোনাবি পাড়ায় জনরুং ত্রিপুরাসহ ৬ জন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য নিশ্চত করেন।

৪নং করুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন,বর্তমানে নয়টি(৯) পাড়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। দ্রুত চিকিৎসা সেবা না দিলে মৃত্যু ও আক্রান্তের হার বাড়তে পারে।সেনাবাহিনীর অধীনে আলীকদম হাসপাতালের একটি চিকিৎসক দল যাওয়ার কথা ছিল কিন্তু গেছে কিনা জানি না। সব মিলিয়ে প্রায় ২০০ থেকে২৫০ জন ডায়রিয়া রোগে আক্রান্ত।

তিনি আরও বলেন, মেনরুম পাড়া,সোনাবি পাড়া, কচ্চপ ঝিরি,আলিস্বা মনি পাড়া,রুইথন পাড়া,তংলেইং পাড়া,মেনলিউ পাড়া,মাংরুম পাড়া,আমেন পাড়ায় আক্রান্ত হার বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান দায়িত্বরত চিকিৎসক ডাঃ মো.শাহারিয়া আলম জানান,বর্তমানে করুকপাতা ইউনিয়নের ৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার ডাঃ মো. মাহতাব উদ্দিন চৌধুরী জানান,দুইটি চিকিৎসক দল করুকপাতা ও বুলায় পাড়ায় গেছে চিকিৎসা সামগ্রী নিয়ে।ঝিরি ও খালের পানি খাওয়ায় এই রোগে আক্রান্ত হচ্ছে ।পরীক্ষা না করে কিছু বলা সম্ভব নয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!