Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

রাঙামাটি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের প্রধান উপদেষ্টার পদ গ্রহনে দীপংকর তালুকদার এমপি’র সম্মতি প্রদান

॥ রাঙামাটি প্রতিনিধি ॥গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলার সাংসদ দীপংকর তালুকদার’কে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ (বডিপ্রপ) রাঙামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে যে আবেদন জানিয়েছেন তাতে সাংসদ দীপংকর তালুকদার এমপি সম্মতি প্রদান করেছেন।

বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ (বডিপ্রপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মুক্তিযোদ্ধা ইঞ্জি: মোঃ খবির হোসেন মুক্তিযোদ্ধা ইঞ্জি: একেএম আব্দুল মোতালেব স্বাক্ষরিত অনুরোধ পত্রের প্রেক্ষিতে সাংসদ দীপংকর তালুকদার সম্মতি প্রদান করেছেন।

সোমবার (১৪জুন) সকালে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ (বডিপ্রপ) রাঙামাটি জেলা শাখার সভাপতি প্রকৌশলী আবু জাফর মোঃ এরশাদুল হক মন্ডল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে সাংসদ দীপংকরের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়-বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও রাজনৈতিক দর্শন ধারণ করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অত্র সংগঠনের সদস্য ও প্রেেকৗশলীগন ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করছেন। সদস্য প্রকৌশলীদের এই আবেগ-অনুভুতি ও কর্মপ্রচেষ্টাকে আরো বেগবান করার জন্য আপনাকে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ (বডিপ্রপ) এর রাঙামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা মনোনীত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। অতএব, এ সংগঠন পরিচালনায় অভিভাবক হিসেবে পরামর্শ ও নির্দেশনা প্রদানের বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

উল্লেখ্য, অনুরোধ পত্রের প্রেক্ষিতে সাংসদ দীপংকর তালুকদার বুধবার (৯জুন) এতে সম্মতি প্রদান করেন। সাংসদ দীপংকর তালুকদারের সম্মতি ইতোমধ্যে রাঙামাটিতে কর্মরত সকল ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে বলে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ (বডিপ্রপ) রাঙামাটি জেলা শাখার সভাপতি প্রকৌশলী আবু জাফর মোঃ এরশাদুল হক মন্ডল প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে সাংসদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!