Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

বান্দরবানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ১১ জন

রিমন পালিত:নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন মানরুম পাড়ার সংপুর ম্রো (৪১) সংরিং ম্রো (৬) ও কাইকেউ ম্রো (১৮) এ নিয়ে ৭ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়ালো ১১ জনে। এদিকে আশঙ্কা জনক অবস্থায় আংচং ম্রো (৭০) মেনলে ম্রো (৫) ও রেপং ম্রো (১৫) কে বুধবার (১৬ জুন) দুপুরে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এলাকাবাসী ও সেনাসুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০ জুন) থেকে রবিবার পর্যন্ত আলকিদম উপজেলার দূর্গম কুরুকপাতা ইউনিয়নের তিনটি পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৮ জন মারা যায়। আক্রান্ত হয় আরও শতাধিক মানুষ। দূর্গম এলাকা হওয়ায় যাতায়ত ব্যবস্থা না থাকার কারণে ও সঠিক চিকিৎসার অভাবে এ পর্যন্ত ১১ জন মারা যায়। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা হেলিকপ্টারে করে ঔষধপত্র বিশুদ্ধ খাবার পানি পৌছে দেয় এবং আক্রান্তদের চিকিৎসা প্রদানে সেখানে একটি ফিল্ড হাসপাতাল তৈরী করে। এদিকে মঙ্গলবার মানরুম পাড়ায় আক্রান্ত আরো দুজনের মৃত্যু হয় এরা হল সংপুর ম্রো ও সংরিং ম্রো। বুধবার সকালে মারা যায় কাইকেউ ম্রো নামে আরও এক পাড়াবাসী। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এ নিয়ে মোট ১১ জনের মৃত্যু হয়। পরে আরো তিন জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়। কুরুকপাতা ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার কাইংক্য ম্রো জানান, বুধবার সকালে মাংরুং পাড়ায় কাইকেউ ম্রো (১৮) নামে আরও একজন মারা যায়। এর আগে মঙ্গলবার আরো দুজন মারা যায়। আক্রান্ত এখনো ৫০ জনের মত রয়েছে। সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের ডাক্তাররা আক্রান্তদের চিকিৎসা সেবা দিচ্ছে।

বান্দরবান সেভেন ফিল্ড এ্যাম্বুলেন্স এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. সাইফুল ইসলাম বলেন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মোট ১১ জন মারা গেছে। আশঙ্কাজনক ৩ জনকে হেলিকপ্টারে নিয়ে আসা হয়েছে সদর হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হবে। আক্রান্ত এলাকায় সেনা সদস্যরা কাজ করছে সেখানে একটি ফিল্ড হাসপাতাল তৈরী করা হয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মীদের সাথে সেনাবাহিনীর চিকিৎসকরা তাদের সেবা দিচ্ছে। খাবার পানি স্যালাইন, পানি বিশুদ্ধকরন বড়ি সরবরাহ করা হয়েছে। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রনে এসেছে। পরিস্থিতি বিবেচনা করে দূর্গতদের সকল ধরনের সহায়তার জন্য ২৪ পদাতিক ডিভিশনের ৬৯ পদাতিক ব্রিগেড সর্বদা প্রস্তুত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে এটি তারই একটি দৃষ্টামতমূলক উদাহরণ। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের যে কোন প্রয়োজনে সর্বদা নিরলস ভাবে কাজ করে যাবে।

উল্লেখ্য, গত বুধবার থেকে আলিকদম উপজেলার দূর্গম কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিলে ৪ দিনে আক্রান্ত হয়ে ৮ জন মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!