Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

বান্দরবানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি:বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে ।

শুক্রবার (১৮ জুন) সকালে বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৬০ লক্ষ টাকা ব্যয়ে গজালিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন ও ২০ লক্ষ টাকা ব্যয়ে গজালিয়া মোহাম্মদ পাড়া মাদ্রাসার উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর এমপি।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে । এই সরকারের আমলে মন্দির,মসজিদ,গীর্জাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ হচ্ছে আর এর সুফল পাচ্ছে সাধারণ জনগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজা রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোস্তফা জামাল,বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো.আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!