Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

রাঙ্গামাটিতে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছে ৬২৩ পরিবার

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে রাঙ্গামাটিতে দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন ৬২৩ টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর উপহার। শুক্রবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন,রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

তিনি জানান, রাঙ্গামাটি ১০টি উপজেলায় প্রথম ধাপে নির্মিত ২৬৮টি ঘর উপকারভোগীদের মাঝে গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। তবে এবার দ্বিতীয় ধাপে রাঙ্গামাটিতে আরও ৬২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার প্রদান করা হবে। এরমধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ১৫৬টি, কাপ্তাই উপজেলায় ৩৫টি, রাজস্থলী উপজেলায় ১৭৭টি, বাঘাইছড়ি উপজেলায় ৪৫টি, লংগদু উপজেলায় ৯১টি, নানিয়ারচর উপজেলায় ০৩টি, জুরাছড়িতে ১০টি, বিলাইছড়িতে ৩৭টি এবং কাউখালীতে ৬৯টি। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা করে।

তিনি আরো জানান, ইতিমধ্যে প্রতিটি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধনের পর ভূমিহীন ও গৃহহীন প্রতিটি পরিবারকে তাদের ঘর বুঝিয়ে দেয়া হবে বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন মিয়া, সদর উপজেলা নিবার্হী অফিসার ফাতেমাতুজ জোহরা উপমা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!