Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

বান্দরবানে নও মুসলিম ফারুক হত্যা বিচার চাইলো ইমাম সমাজ

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবা‌নের রোয়াংছড়ির তুলাছ‌ড়ির রায়চন্দ্র পাড়া জা‌মে মস‌জি‌দের ইমাম নও মুস‌লিম ওমর ফারুক‌কে ব্রাশ ফায়ারে হত্যার বিচার দাবি করেছে জেলা ইমাম সমাজ। বুধবার (২৩জুন) সকালে বান্দরবান প্রেস ক্লা‌বের সাম‌নে ইমামদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

এসময় বক্তারা ব‌লেন, রোয়াংছড়িতে পাহাড়ি সন্ত্রাসীরা নও মুস‌লিম ও মস‌জি‌দের ইমাম ওমর ফারুক ত্রিপুরাকে গু‌লি ক‌রে হত্যা ক‌রে। তবে প্রশাসন এখনও সন্ত্রাসীদের বি‌রুদ্ধে কোনও ব্যবস্থা নি‌তে পা‌রেনি। এ ঘটনার সুষ্ঠু বিচার না হ‌লে বান্দরবা‌নের কোনও ইমা‌মের জা‌নের নিরাপত্তা থাক‌বে না। ওমর ফারুকের অপরাধ তি‌নি ত্রিপুরা সম্প্রদায় থে‌কে মুসলমান হ‌য়ে‌ছেন। এসময় তারা পাহাড়ি সন্ত্রাসী‌দের চি‌হ্নিত ক‌রে গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবি জানান। তা না হলে ক‌ঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এ‌তে বান্দরবান জেলা ইমাম সমাজের প‌ক্ষে কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দের খ‌তিব আলহাজ্ব মো. আলাউ‌দ্দিন ইমামী, বাজার শাহী জা‌মে মস‌জি‌দের খ‌তিব আলহাজ্ব মাওলানা এহছানুল হক আল মুঈনসহ বি‌ভিন্ন মস‌জিদের ইমাম, মুয়া‌জ্জেমসহ মুসু‌ল্লিরা উপ‌স্থিত ছি‌লেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!