Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ওমর ফারুক‌ হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল

রিমন পালিত:নিজস্ব প্রতিবেদক:বান্দরবা‌নের রোয়াংছড়ির তুলাছ‌ড়ির রায়চন্দ্র পাড়া জা‌মে মস‌জি‌দের ইমাম নও মুস‌লিম ওমর ফারুক‌কে ব্রাশ ফায়ারে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখা। আজ শুক্রবার (২৫ জুন) দুপুরে জুমার নামাজ শেষ বাজার শাহী জামে মসজিদের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ কবির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুবাশ্বির বীন আজহার, ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ আবু হানিফ’সহ ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মী ও মসজিদে আগত মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ব‌লেন, রোয়াংছড়িতে পাহাড়ি সন্ত্রাসীরা নও মুস‌লিম ও মস‌জি‌দের ইমাম ওমর ফারুক ত্রিপুরাকে গু‌লি ক‌রে হত্যা ক‌রে। তবে প্রশাসন এখনও সন্ত্রাসীদের বি‌রুদ্ধে কোনও ব্যবস্থা নি‌তে পা‌রেনি। এ ঘটনার সুষ্ঠু বিচার না হ‌লে বান্দরবা‌নের কোনও ইমা‌মের জা‌নের নিরাপত্তা থাক‌বে না। ওমর ফারুকের অপরাধ তি‌নি ত্রিপুরা সম্প্রদায় থে‌কে মুসলমান হ‌য়ে‌ছেন। এসময় তারা পাহাড়ি সন্ত্রাসী‌দের চি‌হ্নিত ক‌রে গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবি জানান। তা না হলে ক‌ঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

শেষে বান্দরবান বাজার শাহী জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মোনাজাত এর মাধ্যমে বিক্ষোভ শেষ করেন।

প্রসঙ্গত, গত ১৮ জুন রাতে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয় ওমর ফারুক ত্রিপুরাকে। তিনি ও তার পরিবার ১৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এর মধ্যে আরো কয়েকটি ত্রিপুরা পরিবারকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। এরপর নিজস্ব জমিতে একটি মসজিদ নির্মাণ করে সেখানেই ইমামতি করতেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!