Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন কাউন্সিলর হাবিবুর রহমান

রিমন পালিত:নিজস্ব প্রতিবেদক:বান্দরবান পৌরসভার তিনবারের নির্বাচিত ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বান্দরবান জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশে বিষয়ক সম্পাদক মো.হাবিবুর রহমান খোকন (৫২) আর নেই।

শুক্রবার (২৫ জুন) দুপুর ১২টায় ঢাকার বিআরবি হসপিটালে লাইফ সার্পোটে থাকা অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাবিবুর রহমান খোকন এর ছোট ভাই মো.জসিম উদ্দিন জানান, মো.হাবিবুর রহমান অসুস্থ হওয়ার পর বান্দরবান থেকে ঢাকায় নিয়ে পিত্তথলিতে পাথর অপারেশন করার জন্য ভর্তি করা হয় ঢাকার বিআরবি হসপিটালে ,পরে চিকিৎসাধীন অবস্থায় আবারোও তার শরীরে টিউমার সনাক্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুর হয়।

এদিকে কয়েকদিন হাসপাতালে থাকার পরে কিছুটা সুস্থতাবোধ করলে তাকে পরিবারের সদস্যরা ঢাকার একটি ভাড়া বাসায় নিয়ে গেলে ও ২৩জুন ভোর ৪টার দিকে শারীরিক অবস্থার আবারোও অবনতি হলে তাকে ঢাকার বিআরবি হসপিটালের ভর্তি করে লাইফ সার্পোট দেয়া হয়। এদিকে লাইফ সার্পোট দেয়া অবস্থায় দুপুর ১২টায় তার মৃত্যু ঘটে।

পারিবারিক সুত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৫ভাই,২বোন,১ মেয়ে,১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন, এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, মো.হাবিবুর রহমান খোকন বান্দরবান পৌরভার ৮নং ওয়ার্ডের ৩বারের নিবার্চিত পৌরসভার কাউন্সিলর এর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি বান্দরবান জেলা আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের গুরত্বর্পূণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!