Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

ধর্য্যচ্যুৎ হওয়া যাবে না, সেনাবাহিনীও মাঠে থাকছেজী বনটাকেওতো বাঁচাতে হবে: জেলা প্রশাসক মিজান

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গমাটি জেলা প্রশাসক মিজানুর রহমান বলেছেন, করোনা-১৯ ভাইরাস প্রতিরোধে ঘরে থেকেই যুদ্ধ করতে হবে। তাই শুধু সরকার বা প্রশাসনের নয়, এক্ষেত্রে প্রত্যেক নাগরিককেই সহযোগীতা করতে হবে। সরকার বৃহস্পতিবার (১জুলাই) থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণার পর বুধবার (৩০জুন) বিকাল ৪টায় রাঙ্গামাটি জেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি ডিজিএফ আইর জিএস কর্ণেল এমরান ইবনে রউফ, রাঙ্গামাটি সেনা রিজিয়নের মেজর মোস্তফা, সিভিল সার্জন বিপাশ খীসা, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মারুফ আহমেদ এছাড়াও সদর উপজেলা নির্বাহী কমর্কর্তা, খাদ্য কর্মকর্তা, বিভিন্ন বাজার সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আরো বলেন, সরকারের সিদ্ধান্তকে মানুষ মনে করছে তাঁদের কষ্ট হবে। কষ্ট হবে ঠিক কিন্তু জীবনটাকেওতো বাঁচাতে হবে। তাই আগামী ৭ তারিখ মধ্যরাত পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। মাস্ক ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। এই বিপদ ঠেকাতে তাই প্রত্যেকের সহযোগীতা প্রয়োজন। লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন এর ম্যাজিস্ট্রট, পুলিশ ও সেনাবাহিনী, বিজিবির কর্মকর্তা এবং সদস্য জনপ্রতিধিরাও মাঠে থাকবেন। লকডাউন চলকালীন সময় জেলা প্রশাসক সকলের সহযোগীতা কামনা করেছেন।

কর্ণেল এমরান ইবনে রউফ বলেছেন, জীবনটাকে রক্ষা করতে হবে আবার জীবিকাকেও কেড়ে নেয়া যাবে না। বর্তমানে যে পরিস্থিতি তাহাতে স্বাভাবিক জীবন নাই কিন্তু এ লকডাউন পরিস্থিতিতে রাগ বা ক্ষোভও দেখানো যাবে না। প্রত্যেকের মঙ্গলের জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে এক্ষেত্রে ধর্য্যচ্যুৎ হওয়া যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!