Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে অসহায়-দুস্থদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: পার্বত্য অঞ্চলের অনবদ্য নাম বাংলাদেশ সেনাবাহিনী । তিন পার্বত্য জেলার ন্যায় বান্দরবানে সকল মানুষের আস্থার প্রতীক সেনাবাহিনী । যেখানে কিছু মানুষ পার্বত্য অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী দিন-রাত অক্লান্ত পরিশ্রম দিয়ে গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করে তাদের মনে জায়গা করে নিয়েছে।

তাই অন্যান্য জেলার মত বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের বিপদের বন্ধু । সুখে-দুখে যেন জীবনের পথ চলার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী। তাইতো দেশ ছাড়িয়ে বিদেশের বুকেও শান্তি ও সুনাম অর্জন করেছে।

উল্লেখ্য যে বান্দরবান জেলায় বসবাসরত মানুষদের যখন যেভাবে সম্ভব দুস্থ ও অসহায় পরিবারকে আর্থিক সহায়তার করেছে রিজিয়ন কমান্ডার ।

তারই প্রেক্ষিতে ৩০ জুন সকাল ১১টায় বান্দরবান রিজিয়নের পক্ষে জিএসও-২ (ইন্ট) ১০ টি পরিবারকে ৫৮,০০০ টাকা প্রদান করেন।

এছাড়াও স্ব উদ্যোগে উপার্জন করার লক্ষ্যে একজন অসহায় মহিলাকে ১টি সেলাই মেশিন প্রদান করা হয়। এ সময় রিজিয়ন সদর দপ্তর এর অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বান্দরবানের দুর্গম অঞ্চলে করোনার প্রকোপ থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটা সময় বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

প্রতিমাসে বান্দরবান জেলায় মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ প্রদান করে যাচ্ছে । জাতি ধর্ম সকল কিছু নির্বিশেষে আর্তমানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

উল্লেখ্য যে কিছুদিন আগে বান্দরবানের আলীকদমে ডায়রিয়া আক্রান্ত সকল রোগীদের হেলিকপ্টারযোগে চিকিৎসা সেবা প্রদান সহ সকল রকম সুযোগ-সুবিধা প্রদান করে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তাই বান্দরবানবাসী সহ সকলের প্রত্যাশা বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান শাখা দেশমাতৃকার জন্য এভাবে ভবিষ্যতে কাজ করে সুনাম অর্জন করে যাবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!