ডেস্ক নিউজ: বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর গ্রামে মোঃ আবু বক্করের সাথে একই এলাকার মোঃ আব্দুল হাকিমের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া-বিবাদের জের ধরে আজ মোঃ হাকিম আলী (৬০)
মোঃ আব্দুল মান্নান(৫০) মোঃ নুরুল আলম (২০) মোঃ কামাল (৩০)
মোঃ লেদু মিয়া(৩৫)মোঃ বদরুল আলম(৩৮) মোঃ নাসিম মিয়া (৩০ মোঃ জালালউদ্দিন (৩৫) মোঃ আব্বাস (২৫) সুলতানপুর, ইউপি সুয়ালক, সদর বান্দরবান নামীয় ব্যক্তিবর্গ আবু বক্কর এর বাড়িতে এসে ঘরে ঢুকে আবু বক্করের পরিবারের লোকজনকে লাঠি দিয়ে বেদম মারধর করে এবং দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
আহত ব্যক্তিরা হলেনঃমোঃ আবু বক্কর (৬০)মো মনজুর আলম (৩৫ মোছাঃ ছালমা আক্তার (২৬)
ঘটনাটি বান্দরবান সদর থানার এসআই গোবিন্দর দায়িত্বে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা যায় ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি