Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

রাঙ্গামাটিতে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

॥ রাঙ্গামাটি প্রতিনিধি॥করোনা-১৯ ভাইরাস প্রতিরোধে এবং সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ১জুলাই থেকে দেশ ব্যাপী টানা সাত দিনের ১ম দিন রাঙ্গামাটিতে কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে। জেলা প্রশাসনসহ আইনসৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করে চলেছেন।

বৃহস্পতিবার (১জুলাই) ভোর ৬টা থেকে রাঙ্গামাটিতে শুরু হয়েছে সাত দিনের এ লকডাউন শুরু হয়েছে। লকডাউন বাস্তবায়নে জেরা শহরের প্রতিটি মোড়ে মোড়ে ও চেকপোস্টে রয়েছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা। কড়াকড়ির মধ্যে প্রধান সড়কগুলোতে কোনো গণপরিবহন চলছে না তবে পন্যবাহী কিছু গাড়ি চলতে দেখা গেছে। এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে কিছু মানুষেরও চলাচল দেখা গেছে।

এদিকে, ভোর থেকেই রাঙ্গামাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর টহল লক্ষ্য করা গেছে। এতে পথচারীরা বাইরে বের হলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে পরতে হচ্ছে।

লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিটি চেকপোস্টে ১০ থেকে ১৫ জন করে পুলিশ সদস্যের পাশাপাশি প্রশাসনের লোকজনকেও দেখা গেছে। রাঙ্গামাটি সদরের বনরূুপা বাজার, রির্জাভ বাজার, তবলছড়ি বাজার, কলেজ গেইট, ভেদভেদি বাজার সহ বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল রয়েছে। পুলিশ বিভিন্ন চেকপোস্টে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। জরুরি প্রয়োজনে অনেকে বের হয়েছেন। এছাড়াও গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের পরিচয়পত্র নিয়ে বের হতে দেখা গেছে।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ গত বুধবার করোনভাইরাস প্রতিরোধে সাতদিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের আদেশ পালনে এ সাতদিন সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!