আমিনুল ইসলাম :নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এক জনকে ১৬৭৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এর পর উপজেলার ধুংরী হেডম্যান পাড়া থেকে ১৯৫ পিচ ইয়াবাসহ ২ জন সহ মোট ১৮৬৯ পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এর নেতৃত্বে সদর ইউপির নাইক্ষ্যংছড়ি হতে গর্জনিয়া গামী পাকা রাস্তার উপর ডিউটি করাকালীন সময়ে এবং ধুংরী হেডম্যান পাড়ায় পৃথকভাবে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন। আটককৃতরা হলেন আবুল কালাম (২৩), পিতা: আজিজুর রহমান সাং ক্যাজরবিল গর্জনিয়া রামু কক্সবাজার ও
নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির ধুংরী হেডম্যান পাড়ার মেমা মার্মার বাড়ীর সামনে রাস্তার উপর হতে আব্দুর রহিম (২৫), পিতা: মোজাফ্ফার আহমদ সাং কাউয়ারকোপ হিন্দুপাড়া রামু কক্সবাজার এবং রবিউল হোসেন (২৫), পিতা: খোরদেশ আলম সাং ঘিলাতলী নাইক্ষ্যংছড়ি। আটকের পর তাদের কাছ থেকে তল্লাশি করে এসব ইয়াবা টেবলেট উদ্ধার করেন। উদ্ধার হওয়া ইয়াবা টেবলেটের আনুমানিক মূল্য ৫ লক্ষ ৬০ হাজার ৭০০ শত টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নাইক্ষংছড়ি থানায় তিন জনের বিরুদ্ধে ২ টি মামলা রুজু করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান নাইক্ষ্যংছড়িকে মাদক মুক্ত করতে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি