Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

বান্দরবানে মসজিদের ইমাম ওমর ফারুক হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবানে সংবাদ সম্মেলন করে নওমুসলিম মসজিদের ইমাম মোঃ ওমর ফারুককে হত্যার বিচার চাইলো পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
শুক্রবার (২জুলাই) সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা কার্যালয়ে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যা হওয়া রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি মসজিদের ইমাম মো.ওমর ফারুক হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজী মো:মজিবর রহমান বলেন, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি মসজিদের ইমাম ওমর ফারুক হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি আর পাহাড়ের শান্তি শৃংঙ্খলা ভঙ্গে কিছু সন্ত্রাসী এখনো তাদের কর্মকান্ড অব্যাহত রেখেছে। এসময় তিনি আরো বলেন,অবিলম্বে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করতে হবে।
সংবাদ সম্মেলনে এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার সভাপতি কাজী মো: মজিবর রহমান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌরশাখার সভাপতি শামসুল ইসলাম সামু,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমানসহ সংগঠনটির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,গেল ১৮জুন রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি মসজিদের ইমাম নও মুসলিম মোঃ ওমর ফারুক মসজিদ থেকে বের হয়ে বাড়ী যাওয়ার পথে অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করে,আর এই ঘটনার পর তার স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলেও এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!