Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

বান্দরবানে লকডাউনে আইন অমান্য করায় ৩৮ মামলা

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:সারাদেশেরমত পার্বত্য জেলা বান্দরবানে চলছে দ্বিতীয় দিনের মতো কঠোর লকডাউন। লকডাউনে আইন অমান্য করায় জেলার সাত উপজেলায় ১৮টি ভ্রাম্যমান আদালতের টিম অভিযান চালিয়ে ৩৮টি মামলা ও ১১ হাজার ৭৫০টাকা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত আইন অমান্যকারীদের এ মামলা ও জরিমানা আদায় করা হয়।

এদিকে লকডাউনের ২য় দিনে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী,পুলিশ,টহল দিচ্ছে। মানুষকে সচেতন করতে অলিগলিতে রয়েছে রোভার স্কাউটের সদস্যরা।

একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লকডাউনে সরকারি নির্দেশনা মানাতে পুরো জেলায় ১৮টি ভ্রাম্যমান আদালতের টিম কাজ করছে । এদিকে লকডাউন অমান্য করে যারা ঘরের বাহিরে আসছে এবং স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছে তাদের বিভিন্ন ধরনের মামলার পাশাপাশি জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত।

বান্দরবান জেলা প্রশাসন এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো : কায়েসুর রহমান বলেন, আমরা সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছি । যারা আইন অমান্য করে সড়কে আসছে তাদের অনেককেই সর্তক করার পাশাপাশি জরিমানা করা হচ্ছে।

তিনি আরো বলেন,সাধারণ জনগন আরো সচেতন হলে আমরা এই করোনা মহামারি থেকে মুক্ত থাকবো এবং নিরাপদে বসবাস করতে পারবো।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!