Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

নাইক্ষ্যংছড়িতে ১৩টি গরুসহ চোরাকারবারি আটক-১

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ১৩টি গরুসহ এক চোরাকারবারিকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা সদরের ৭নং ওয়ার্ড চেরারকুল এলাকায় তাকে আটক করা হয়।

আটক মোঃ কামাল মিয়া (৩৩) সদর উপজেলা ৭নং ওয়ার্ড চেরাকুল গ্রামে বাসিন্দা বশির আহমদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চোরাকারবারি কোরবানকে সামনে রেখে অবৈধ চোরাইপথে গরু এনেছে গোপন সূত্রে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড চেরারকুলের মেহগনি গাছের বাগান থেকে ১৩টি চোরাই গরুসহ চোরা কারবারি মোঃ কামালকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, উদ্ধার হওয়া গরুর মধ্যে ৭টি বলদ ও ৬টি ষাঁড় রয়েছে। যার আনুমানিক বাজারদর ৮ লাখ ৮৫ হাজার টাকা। চোরাই গরুসহ গ্রেপ্তার কামাল উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!