Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

রাঙামাটি মেডিকেলের ১৬ চিকিৎসককে বান্দরবানে বদলি

ডেস্ক নিউজ: রাঙামাটি মেডিকেল কলেজের ১৬ জন চিকিৎসককে বান্দরবানে বদলি করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলা ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা করেছে।

৫ জুলাই স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ১৬ চিকিৎসককে রাঙামাটি মেডিকেল কলেজ থেকে বান্দরবান সদর হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়।

বদলিকৃত কর্মকর্তাগণ হলেন, ডা. মো. আবদুল্লাহ আল মামুন, ডা. আবু মোহাম্মদ, ডা. মোহাম্মদ ফোরকান, ডা. ঋভুরাজ চক্রবর্তী, ডা. মোছা. কোহিনুর পারভীন, ডা. হাবিবুল ইসলাম চৌধুরী, ডা. আবু শহীদ মোহাম্মদ রেজাউল করিম, ডা. গৌরব দেওয়ান, ডা. মৌমিতা ত্রিপুরা মুমু, ডা. এস. এম. ইশতিয়াক আলী, ডা. নাবীল চৌধুরী, ডা. চৌধুরী ফারহানা, ডা. মিলটন বড়ুয়া, ডা. নাজনীন আক্তার, ডা. আশীষ কুমার তঞ্চঙ্গ্যা ও মো. আবু নাসের ফয়সাল রেজা।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসৈ প্রু মারমা জানিয়েছেন বুধবার তাদের বান্দরবানে যোগদান করবেন এবং পরবর্তীতে তাদের বান্দরবান সদর হাসপাতাল এবং উপজেলা কমপ্লেক্সে বদলি করা হবে।

এদিকে বান্দরবানে দেশের অন্যান্য জায়গার মতো করোনার সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তিন নার্সসহ ২২ জন আক্রান্ত হয়েছে করোনায়। বান্দরবান সদর, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। করোনাই আক্রান্ত হয়েছে এ পর্যন্ত বান্দরবানে ৫ জন মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!