Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

কালিহাতীতে নতুন করে আরও ৩৪ জন করোনায় আক্রান্ত

ডেস্ক নিউজ:টাঙ্গাইলের কালিহাতীতে নতুন করে আরও ৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গত ৪ ও ৫ জুলাই ২৭ জন এবং আজ (৭ জুলাই) এন্টিজেন নমুনা পরীক্ষায় ৭ জন।

শনাক্তকৃতরা হলেন, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের সানজিদা (১৬), কোকডহরা ইউনিয়নের বানিয়ারা গ্রামের জান্নাত (১১), পাছচারান গ্রামের আমানত (৩৯), বাংড়া ইউনিয়নের পাথালিয়া গ্রামের মোঃ জাহিদ (১৯), চকখিলদা গ্রামের আফরোজা (৩৭), নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ গ্রামের আব্দুস সালাম (৭০), বল্লা ইউনিয়নের কামান্না গ্রামের শাকিল (২৪), বল্লা গ্রামের নূরুল হুদা (৬০), আন্না খাতুন (৪৩), কালিহাতীর তারা বেগম (৫০), সালমা আক্তার (৫০), ইয়াসিন (৩৫), বিল্লাল হোসেন (৩১), টুটুল আহমেদ (২৩), রুপা (২০), গোলাম মোস্তফা (৭৫), সহদেবপুর ইউনিয়নের ধলাটেংগর গ্রামের হাওয়া বেগম (৫৬), বীরবাসিন্দা ইউনিয়নের সিংনা গ্রামের আলমগীর (৪৪), কস্তুরিপাড়া গ্রামের পারভীন (৫০), বীরবাসিন্দা গ্রামের রোমানা (২৭), মরিচকুড়ি গ্রামের লুৎফর (৩৮), এলেঙ্গা গ্রামের মোঃ মোতালেব (৫৪), তাইফুর (৪০), বাঁশি গ্রামের মোশারফ (৪৫), কালিহাতী পৌরসভার বেতডোবা গ্রামের রাইশা (৪), সিলিমপুর গ্রামের মেঘলাল (৭০), দশকিয়া ইউনিয়নের মগড়া গ্রামের আশোতোষ (৫০), নাগবাড়ী ইউনিয়নের মরিচা গ্রামের রোকেয়া (৪০), রেহানা (৩৫), হুমায়ূন (৩৮), গোহালিয়াবাড়ী ইউনিয়নের লাবনী (১৮), পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার ছামনা গ্রামের নবীরন (৪০), শাহজালাল (২২) ও আঠারোদানা গ্রামের খোদেজা (৫২)।

এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯৮ জনে এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২২ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৮ জন।

বুধবার (৭ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ৪ জন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২ জন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকি ২৮ জন তাদের নিজ নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছে।
তিনি আরও বলেন, সকলকে মাস্ক ব্যবহার করা এবং হাত ধোয়া সহ সরকারি স্বাস্থ্যবিধি পালনের যে নির্দেশনা রয়েছে তা মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যদি কারও জ্বর, সর্দি, কাশি সহ করোনার অন্যান্য উপসর্গ থাকে তাহলে হাসপাতালে না এসে হাসপাতালের জরুরী নম্বরে (০১৭৩০৩২৪৫৬৫) ফোন করে সেবা গ্রহণের অনুরোধ জানান এবং উপসর্গ থাকলে অবশ্যই করোনা পরীক্ষা করারও আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!