॥ রাঙামাটি প্রতিনিধি ॥লংগদুতে গলায় ফাঁস লাগানো অবস্থায় নুরুল হক (৬৫)এর লাশ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ।
বুধবার (০৭ জুলাই) দুপুরে লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর রহমতপুর গ্রামের বাসিন্দা মোঃ নুরুল হক (৬৫) কে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে প্রাথমিক ভাবে জানা যায় পারিবারিক কলহের কারণে এমন ঘটনা ঘটতে পারে। ৯নং ইউপি সদস্য মোক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এব্যাপারে কিছু জানিনা এখন পুলিশ আসছে ওনারা তদন্ত করছে।
এ বিষয়ে লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল বলেন আমরা দুপুর ১২ টার সময় খবর পেয়েছি। তখন থানা থেকে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে আসে। এবিষয় একটি মামলার প্রস্তুতি চলছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি