ডেস্ক নিউজ:আলীকদম উপজেলার নয়া পাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার ঘটনা। জায়গা জমির বিরোধের জের ধরে তিন ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। আহতরা হলেন, নয়াপাড়া গ্রামের মো: বাহার উদ্দিনের ছেলে মো: আইয়ুব প্রকাশ রুবেল (৩৫), কপিল উদ্দিন (২৫) ও শাহাবুদ্দিন (১৭)।
গুরুতর আহত শাহাবুদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মো: আইয়ুব ও কপিল উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (০৬ জুলাই) দুপুর ১২টায় নয়া পাড়া ইউনিয়নের ধুংছি খালের হিমছড়ি ছড়ায় এই কোপাকুপির ঘটনা ঘটে।
আহতদের বাবা মো: বাহার উদ্দিন বলেন, হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় এলাকার কোন গণমাধ্যম কর্মীরা নিউজটি করেননি।
তিনি আরো বলেন, নয়াপাড়া গ্রামের মৃত মোক্তার আহমদ সর্দ্দার এর ছেলে আনোয়ার হোসেন (৩৮), মোজাম্মেল হোসেন (৩০) ও আবু শামা দুদু (২৭) দা ছুরি দিয়ে হামলা করে।
আরো জানা যায়, এখনো পর্যন্ত ঘটনাস্থলে কোন আইন শৃঙ্খলা বাহিনী যায়নি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি