Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

এবার ইয়াবাসহ আটক আলীকদম স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজান

ডেস্ক নিউজ:বান্দরবানের আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম মিজান সর্দারকে ইয়াবাসহ মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় ইয়াবা সহ আটক করেছে র‍্যাব। এস.এম মিজান সর্দার আলীকদম উপজেলা আলিমুদ্দিন পাড়ার বাসিন্দা মৃত মহসিন সর্দারের দ্বিতীয় পুত্র। গতকাল (৭ জুলাই) রাত সাড়ে ১০ টায় ইয়াবাসহ তাকে আটক করে র‍্যাব।

লৌহজং থানা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মাওয়া চৌরাস্তায় ইয়াবা পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব চৌরাস্তায় অভিযান চালিয়ে মিজান সর্দারকে ৬৮০ টি ইয়াবাসহ আটক করে। পরে লৌহজং থানায় হস্তান্তর করে র‍্যাব। সে দীর্ঘদিন ধরে বান্দরবান সীমান্ত দিয়ে ইয়াবা এনে মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলায় পাচার করছিল।

এস.এম মিজান সর্দারকে ইয়াবাসহ আটকের সত্যতা নিশ্চিত করে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমঙ্গীর হোসাইন ফোনে পাহাড়বার্তা’কে জানান, অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারকালে র‍্যাব তাকে আটক করেছে,তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

গত (৮ জুন) নিজের দোকান থেকে ইয়াবাসহ আটক করা হয় আলীকদম উপজেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক ছৈয়দ হোসেনকে। পার্বত্য জেলার অন্যতম অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা‘য় এই সংক্রান্ত সংবাদ প্রকাশ হলে তাকে শ্রমিক লীগ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়।

প্রসঙ্গত, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহন করায় এই ধরণের অপরাধের সাথে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে বহিষ্কারের খড়ক জুঁটতে পারে বলে জেলা আওয়ামী লীগের একটি সূত্র পাহাড়বার্তাকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!