Logo
শিরোনাম
বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, একজনের অবস্থা আশংকাজনক । জালালাবাদ ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

দীঘিনালায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ডেস্ক নিউজ:বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে দীঘিনালার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থবছরে খরিপ-২/২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ এ কে এম পেয়ার আহমেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস।

উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস জানান,রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ১০ কেজি ডিওপি, ১০ কেজি এমওপি ও ৫ কেজি করে ধান বীজ বিতরণ করা হয়েছে। তাছাড়া আরও ২০ জন কৃষককে জনপ্রতি ২ কেজি হাইব্রিড ধান বীজ, ২০ কেজি ডিওপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!