Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

রোয়াংছড়িতে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা আটক

ডেস্ক নিউজ:বান্দরবানের রোয়াংছড়িতে সৎ মেয়েকে ধর্ষণে অভিযোগে আপুইমং মারমা (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (৭জুলাই) বিকালের দিকে অভিযুক্ত ব‍্যক্তিকে অভিযান চালিয়ে ওয়াগয় পাড়া এলাকার থেকে আটক করেন এবং ভিকটিম সহ নবজাতক সন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম যখন ৩ বছর বয়সের শিশু তখন ভিকটিমের মাকে ওই সৎ পিতা আপুইমং মারমা বিয়ে করেন। ওই মায়ের বিয়ে হওয়ার পর থেকে সৎ বাবার সাথে খামার বাড়িতে বসবাস করে আসছিলেন। দিন দিন ভিকটিম বড় হলে ধর্ষক বৃদ্ধ লোকটি পরিকল্পিত ভাবে দ্বিতীয় সংসারের থাকার দুই ভাইকে গত অক্টোবর মাসের শেষে দিকে ঘর থেকে তাড়িয়ে দেন এবং ভিকটিমের মাকেও চিকিৎসার করার নামে বাড়ি ছাড়া করেন। ওই সময় ফাঁকা ঘরে কেউ না থাকার অবস্থায় (১৫) বছর বয়সের কিশোরীকে ধর্ষণ করে। গত ২রা জুলাই শুক্রবার ভিকটিম কিশোরী এক মেয়ে সন্তান প্রসব করেন। এতে গ্রামবাসীদের মধ্যে জানাজানি হলে ভিকটিমের কাছে জানতে চাইলে সৎ বাবা কর্তৃক ধর্ষিত হয়ে ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌহিদ কবির বলেন, ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। নবজাতক সন্তান সহ মাকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে বৃদ্ধলোকটি অসুস্থবোধ করায় পুলিশের প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। রাত পোহালে কোর্টে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!