Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

রাঙ্গামাটিতে বন্দুক যুদ্ধে নিহত ১

ডেস্ক নিউজ:রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে সন্তু লারমার নেতৃত্বধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) দল এবং মারমা ন্যাশনাল পার্টি (এমএনপি) একটি সংগঠনের সাথে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে জেএসএস দলের এক সন্ত্রাসী নিহত হয়েছে । বৃহস্পতিবার রাতে উপজেলার ভালুকিয়া নয়াপাড়া পাড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে চন্দ্রঘোনা থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে আধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই উপজেলার ভালুকিয়া নয়াপাড়া গ্রামের কারিগর পাড়া থেকে পানছড়ি সড়কে দফায় দফায় গোলাগুলি হয় জেএসএস ও এমএনপি দলের মধ্যে। পরে নিকটবর্তী পানছড়ির জোনের সেনা সদস্যরা গোলাগুলির খবর পেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে একজনের মৃতদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া না গেলেও জেএসএসের সদস্য বলে জানায় পুলিশ।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের মরদেহ জেএসএস দলের সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!