॥ রাঙামাটি প্রতিনিধি ॥করোনা মোকাবেলায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও লংগদু সেনা জোনের ব্যবস্থাপনায় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান করেছে।
শুক্রবার (৯জুলাই) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও লংগদু সেনা জোনের ব্যবস্থাপনায় লংগদু এলাকার শতাধিক পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন ও চিনিসহ বিভিন্ন নিত্য দ্রব্য সামগ্রিক্রী প্রদান করা হয়। এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীগুলো সেনাবাহিনীর প্রতিদিনের ইস্যুকৃত দ্রব্যসামগ্রী বাঁচিয়ে মানবিক সহায়তার জন্য প্রদান করা হয়েছে।
এলাকা বাসীর সাথে কথাবলে জানা যায়, করোনা মহামারীর এই দুঃসময়ে নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পেয়ে এলাকার মানুষজন অত্যন্ত খুশি।
করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি