Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

করোনার প্রভাব বিপাকে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা

ডেস্ক নিউজ:করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকেরা। সমাজে মানুষগড়ার কারিগর এ উপজেলায় বিদ্যালয় সহ অন্তত ৪/৫ টি প্রতিষ্টানে শিক্ষক কর্মচারী সহ প্রায় ৩০ জন কাজ করতেন। ভুক্তভোগী শিক্ষকরা জানান, শিক্ষকদের অধিকাংশই শুধু চাকরীর উপর নির্ভরশীল। তাদের বেতন ভাতা মূলত, শিক্ষার্থীদের থেকে আদায় করা হত। ফলে এ অবস্থায় এ সব শিক্ষক চলমান লকডাউনে পড়েছেন মারাত্নক অর্থসংকটে। রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের, ঘিলাছড়ি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার তনচংগ্যা জানান,বিদ্যালয় বন্ধ হওয়ার পর থেকে আমাদের বেতন ভাতা বন্ধ। গতবছর প্রধানমন্ত্রীর প্রণোদনা সামান্য কিছু টাকা ছাড়া অদ্যাবধি কোন সাহায্য পাইনি। দিন দিন বেকারত্বের গ্রাসে অাবদ্ধ হয়েছি গোটা বেসরকারি শিক্ষক ও কর্মচারীগন। শিক্ষকদের দাবি এ ভাবে চলতে থাকলে বন্ধ হয়ে যেতে পারে শিক্ষা প্রতিষ্টান। ফলে দক্ষ এবং জ্ঞানী শিক্ষকের অভাবে ব্যাঘাত সুষ্টি হতে পারে শিক্ষা কার্যক্রম। তাই দ্রুত এদের প্রণোদনার আওতায় না আনা হলে দুর্গম পার্বত্য রাজস্থলী অঞ্চলের ভেঙ্গে পড়বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। রাজস্থলী বালিকা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা রহিমা আকতার , জানান, করোনা শুরুর পর থেকে প্রতিষ্টান বন্ধ থাকায় আমরা আর্থিক ভাবে সংকটে পড়েছি। মাথোয়প্রুু প্রুুলাউহেডম্যান, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা জানান, করোনা কালে আমরা শিক্ষকদের মোটেই কোন সম্মানী ভাতা দিতে পারিনি। ফলে অনেকেই জীবিকার তাগিতে কেউ ব্যবসা আবার কেউ জমি বর্গা নিয়ে চাষবাসে জড়িয়ে পড়ছে। যার ফলে সকল বে সরকারি শিক্ষা প্রতিষ্টান অদূর ভবিষ্যতে শিক্ষক সংকটের সম্ভাবনা রয়েছে। বাঙালহালিয়া পাহাড়িকা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সামশুল আলম জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্টান গুলোর শিক্ষকদের বেতন বন্ধ। এ ভাবে চলতে থাকলে এ উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্টান গুলো অদুর ভবিষ্যতে অচল হয়ে পড়বে এতে কোন সন্দেহ নেই। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন অতি জরুরী হয়ে পড়েছে। এ বিষয়ে মাননীয় প্রধান মন্ত্রী সু নজরে এনে কর্মহীন হয়ে পড়া শিক্ষকদের মানবেতর জীবন থেকে রক্ষা করার উদাত্ত আহবান জানান বে সরকারি শিক্ষক ও কর্মচারী সমাজ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!