Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের বড়ুয়াপাড়ার সুনীলের বাড়ীর সামনের সড়ক থেকে ১,৯১০ পিস ইয়াবা ও মটরসাইকেল উদ্ধারসহ এক মাদককারবারি যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত রবি উল্লাহ (২৯) কক্সবাজার জেলার রামু উপজেলার নোনাছড়ি গ্রামের পূর্ব মোরাপাড়া এলকার (জাগেরের বাড়ীর) জাগের হোসেনের ছেলে।

তাকে শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঘুমধুম সীমান্ত থেকে আটক করা হয়। ১০ জুলাই (শনিবার) সকালে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবি উল্লাহ একজন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের বড়ুয়াপাড়া সড়ক থেকে ১,৯১০ পিস ইয়াবা ও মটর সাইকেলসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৭৩ হাজার টাকা এবং টিভিএস-মটরসাইকেল (আরটিআর-১৬০) আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা বলে পুলিশ জানান।

এ ব্যাপারে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা হয়েছে এবং শনিবার (১০ জুলাই) সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান ঘুমধুম তদন্তকেন্দ্র ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!