Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

মহালছড়িতে ডোবার পানিতে পড়ে দুই ভাইবোনের মৃত্যু 

ডেস্ক নিউজ:খাগড়াছড়ির মহালছড়িতে ডোবার পানিতে পড়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। মৃত দুই ভাইবোন পরাণ গুলো চাকমা (৮) ও চম্পক চাকমা (৬) মাইসছড়ি ইউনিয়নের জামতলা গ্রামের সুপায়ন চাকমার সন্তান। শনিবার (১০ জুলাই) দুপুরে জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা য়ায়।

স্থানীয়দের সূত্রে আরো জানা যায়,একই গ্রামে পাশাপাশি বাড়ি দাদুর বাড়িতে দুই ভাইবোন একসাথে বেড়াতে গিয়ে ফেরার পথে বাড়ির পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে যায়। স্থানীয় একজন দুই ভাইবোনকে ডোবার ভাসতে দেখে লোকজনকে খবর দিয়ে দুই ভাইবোনকে উদ্ধার করার পর হাসপাতালে নেয়ার পথে দুই জনের মৃত্যু হয়।

এ বিষয়ে মাইসছড়ি ইউপি চেযারম্যান সাজাই মারমা ডোবার পানিতে পড়ে দুই ভাইবোনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।

এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ জানান, ঘটনাটি শুনেছি তবে ঘটনাস্থল থানা থেকে অনেক দুরে হওয়ায় বিস্তারিত জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। সেখান থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!