Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

লামায় ট্রাক-মাহিন্দ্র-মোটর সাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত আহত ৭জন

লামা প্রতিনিধি :বান্দরবানের লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পশ্চিম লাইনঝিরি এলাকায় ট্রাক, মাহিন্দ্র ও মোটর সাইকেল ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে। রবিবার (১১ জুলাই২১ইং) দুপুর ১টা ৫মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়।

নিহতরা হলেন, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়ার শুভ দাশ এর স্ত্রী রূপসী দাশ (২২), একই পাড়ার গোবিন্দ দে এর স্ত্রী চিনু দে (৩০) ও লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সিদকার পাড়া এলাকার মসিদিয়া গ্রামের জিয়াবুল হকের ছেলে মুক্তার আহাম্মদ (৫০)।

নিহত দুইজনের লাশ ঘটনাস্থলে পড়ে আছে।
আহতরা হলেন, ট্রাকের হেলপার কুমিল্লা জেলার সদর উপজেলার কালিয়াঝুঁড়ি ইউনিয়নের বড়পুকুর উত্তর পাঁড়ের ফেলু মিয়া সর্দ্দার এর ছেলে জাকের হোসেন (৫০), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মো. শহিদুল্লাহ এর ছেলে মো. সাগর (২৫), আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়ার শুভ দাশ এর মেয়ে অংকিতা দে (৩)। দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার পায়ে গুরুতর আহত হলেও সে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যেক্ষদর্শীরা জানান, আলীকদম থেকে আসা চকরিয়া গামী একটি মাহিন্দ্র লকডাউনের নিয়ম ভেঙ্গে যাত্রী বোঝাই করে যাওয়ার পথে লামা পৌরসভার লাইনঝিরি মোড়ের এক ট্রাফিক পুলিশ মাহিন্দ্রটিকে থামতে বলে। মাহিন্দ্রটি পালিয়ে যেতে চাইলে ট্রাফিক পুলিশের অফিসার একটি মোটর সাইকেল নিয়ে মাহিন্দ্রটিকে ধাওয়া করে। পরে মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বাঁকে মাহিন্দ্রটিকে গতিরোধ করে রাস্তার উপরে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এসময় চকরিয়া হতে আসা আলীকদম গামী সিলেট বালু বোঝাই একটি ট্রাক (লাইসেন্স নং- চট্টমেট্রো-ট ১১-৮৬৮৯) মিরিঞ্জা পাহাড় নামার সময় ঝুঁকিপূর্ণ বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে পড়া মাহিন্দ্র ও মোটর সাইকেলটির উপর তুলে দেয়। ঘটনাস্থলে ১ পুরুষ মুক্তার আহাম্মদ ও ১ নারী চিনু দে এর মৃত্যু হয়। মোটর সাইকেল ও মাহিন্দ্রটি ধুমড়ে মুছড়ে যায়।

ধুমড়ে মুছড়ে যাওয়া মোটর সাইকেলটি
লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিন বলেন, আহত ৪ জনকে লামা হাসপাতালে নিয়ে আসলে সেখানে আহত রূপসী দাশের মৃত্যু হয়। বাকী আহতদের মধ্যে শিশু অংকিতা দে এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীদের লামা হাসপাতালে ভর্তি দেয়া হয়।

৩ জন নিহত ও ৪ জন আহতের বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শুনামাত্র ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত নিহতদের উদ্ধার করি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে রাস্তার যোগাযোগ সচল করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। দোষীদের বিচারের আওতায় আনা হবে।

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ামাত্র লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম ও লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রিজওয়ানুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!