Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

বান্দরবানে রথযাত্রা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করছে বান্দরবানের সনাতন ধর্মালম্বীরা।

রথযাত্রা উপলক্ষ্যে ১২ জুলাই (সোমবার) সকালে বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে সামাজিক দুরত্ব নিশ্চিত করে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন,বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ,আরতি কীর্তন,পূজা অর্চনাসহ নানা আয়োজন।

প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। রথযাত্রা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় সংগঠন, মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) নানা অনুষ্ঠানের আয়োজন করে প্রতিবছরই,তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারে অনুষ্ঠানসূচী ছোট করে এবং গণজমায়েত বেশি না করে শুধুমাত্র ধর্মীয় মাঙ্গলিক কর্ম সম্পাদনের মধ্য দিয়ে সনাতনী ধর্মালম্বীরা এই জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন করছে।

সনাতন ধর্মালম্বীদের মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা।

আগামী ১৯ জুলাই (সোমবার) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!