Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের স্বাক্ষাত

॥ রাঙামাটি প্রতিনিধি ॥পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৩ জুলাই) চেয়ারম্যানের নিজস্ব বাসভবনে এ স্বাক্ষাত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের সামগ্রীক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটানোই হবে আমার মুল চ্যালেঞ্জ । তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে গুরুত্বপুর্ণ দায়িত্ব দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করবো। পার্বত্য চট্টগ্রামের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাবে। এসব উন্নয়ন কর্মকান্ড সচিত্র প্রতিবেদন পরিদর্শনের সময় রাঙামাটি প্রেস ক্লাব থেকে সাংবাদিক নিয়ে যাবো। এসব উন্নয়ন প্রকল্প দৃশ্যমান করার জন্য যা যা করার প্রয়োজন সবই করবো । সরকারের ভাবমুর্তি যাতে ক্ষুন্ন না হয় সেই দিকে নজর দিয়ে দায়িত্ব পালন করে যাবো।
স্বাক্ষাতকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন এ প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে। দেশের মুল ধারার সব গণমাধ্যমগুলো এ প্রেসক্লাবের সাথে যুক্ত হয়েছেন। এ প্রেসক্লাবের বাইরে কেউ প্রেসক্লাবের পরিচয় দিলে তা হবে প্রতারণা।
এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সহ সভাপতি চৌধুরী হারুনর রশীদ, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, যুগ্ম সম্পাদক শান্তিময় চাকমাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!