Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা

ডেস্ক নিউজ:প্রাণঘাতী করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করছে দেশের মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। আর এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম বিপাকে হাঁসফাঁস অবস্থা পাহাড়ের খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর। আর এ পরিস্থিতিতে সারাদেশের ন্যায় পাহাড়ি জনপদ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।

মানবিক সহায়তা প্রদানের ধারাবাহিকতায় সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গুইমারা সেনা রিজিয়ন ও ২৪ আর্টিলারী ব্রিগেড এর তত্ত্বাবধানে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাটিরাঙ্গার দুর্গম জনপদের দুই শতাধিক কর্মহীন হতদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মানবিক সহায়তা হিসেবে কর্মহীন হতদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্য তৈল, চিনি, লবন ও সাবান সহ খাদ্যসামগ্রী প্রদান করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।

খাদ্য সামগ্রী বিতরণকালে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর কৌশিক জাহান, মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ও ক্যাপ্টেন আইনুন নিশাত সহ পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

করোনার যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে ছিল জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, সেনাবাহিনী নিজেদের বরাদ্দকৃত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বাঁচিয়ে প্রত্যন্ত এলাকার পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে বিতরণ করে। করোনা মহামারীতে সৃষ্ট দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!