॥ রাঙামািট প্রতিনিধি ॥উদ্ধর্মুখী সংক্রমণ ঠেকাতে অভিচল রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা প্রশাসন। মানুষকে ঘরে রাখতে এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ আনতে বুধবার(১৪জুলাই২১) কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী মুনতাসির জাহান উপজেলা সদর বড়ইছড়ি, কেপিএম, কলাবাগান এবং মিশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় দন্ডবিধি ১৮৮ ধারায় ৪ টি মামলায় ৪শ টাকা, সড়ক পরিবহন আইনে ২ টি মামলায় ৭শত টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ টি মামলায় ১ হাজার টাকা সহ সর্বমোট ৭ টি মামলায় ২১শ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উস্থিত ছিলেন ইউএনও দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম, কাপ্তাই থানার পুলিশ সদস্যরা এবং আনসার সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি