Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

লামায় দুগ্ধভাতা পেলেন ৩০০ ‘মা’

ডেস্ক নিউজ:নিজের সন্তানকে দুগ্ধপান করিয়ে সরকারের কাছ থেকে ২৫ হাজার ২০০ টাকা করে ভাতা পেয়েছেন পার্বত্য বান্দরবানের লামা পৌরসভার ৯টি ওয়ার্ডের তিন’শ ‘মা’। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল দশটা থেকে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ভাতা বিতরণ করা হয়। এদিন এসব মা’কে ফ্রি স্বাস্থ্য এবং স্বাস্থ্য উপকরণ দেওয়া হয়েছে।

লামা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের এ আয়োজনে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশীদ। এতে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল এবং বিশেষ অতিথি ছিলেন লামা পৌরসভার মেয়র মো, জহিরুল ইসলাম, কাউন্সিলর মো. রফিক ও মরিয়ম বেগম’সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান এদিন প্রতিজন মা’য়ের হাতে ২৫ হাজার ২০০ টাকা ভাতার সর্বশেষ পাওনা ২ হাজার ৪০০ টাকা করে তুলে দেওয়া হয়েছে। এই নিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে তিনশজন মা’কে ২৫ হাজার ২০০ টাকা করে মোট ৭৫ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয় বলেও আয়োজকরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!