Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে আসবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

ডেস্ক নিউজ:পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যান নিখিল কুমার চাকমা কাল শনিবার (১৭ জুলাই) বান্দরবান সফরে আসছেন। দায়িত্ব গ্রহনের পর এই প্রথম তিনি বান্দরবান সফরে আসছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বান্দরবান সফরে এসে তিনি সকাল ১১ টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে পার্বত্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন এবং একই দিন বিকালে তিনি রাঙামাটির উদ্দ্যেশে বান্দরবান ত্যাগ করবেন।

প্রসঙ্গত, গত ৬ জুলাই বিকালে জনপ্রশাসন মন্ত্রনালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী দুই বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন-২০১৪ এর ধারা-৬(২) অনুযায়ী নিখিল কুমার চাকমাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাসহ যোগদানের তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়।

এদিকে, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলার উন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করে থাকে এ প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!