Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে করোনায় ক্ষতিগ্রস্থ ২ হাজার পরিবার পেল উপহার

ডেস্ক নিউজ:বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর বিশেষ প্রকল্প কর্মসুচীর আওতায় করোনা ভাইরাস এর মহামারি মোকাবেলায় দু:স্থ,দরিদ্র ও কর্মহীন জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশেষ উপহার বিতরণ করা হয়েছে।

আজ ১৬ জুলাই (শুক্রবার) সকালে বান্দরবানের জিমনেসিয়াম হলে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এই বিশেষ উপহার বিতরণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ২ হাজার ব্যক্তিকে সামাজিক দুরত্ব নিশ্চিত করে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

এসময় পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর বলেন,বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর বিশেষ প্রকল্প কর্মসুচীর আওতায় করোনা ভাইরাস এর মহামারি মোকাবেলায় দু:স্থ,দরিদ্র ও কর্মহীন জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশেষ উপহার বিতরণ অব্যাহত রয়েছে এবং এরই প্রেক্ষিতে জেলার জীপ,কার,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন,স্যানিটারি শ্রমিক সমিতি, রং মেস্ত্রী শ্রমিক সমিতি,শীল কল্যাণ সমিতি,মাছ ব্যবসায়ী সমিতি, ট্রাক, মিনি ট্রাক,শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের মধ্যে এই উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে।

এসময় বক্তব্য রাখতে গিয়ে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সারাদেশের মানুষ আজ বিভিন্ন সাহায্য সহযোগিতা পাচ্ছে। করোনার এই মহামারিতে ও কেউ না খেয়ে নেই। যারা অসুস্থ হচ্ছে তারা পাচ্ছে স্বাস্থ্যসেবা, এমনকি করোনা প্রতিরোধে দেশের প্রতিটা জেলায় এখন করোনার প্রতিরোধক ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়ে গেছে এবং অনেকেই তা গ্রহণ করেছে।

এসময় মন্ত্রী আরো বলেন,এই আওয়ামী লীগ সরকারই বয়স্কভাতা, বিধবা ভাতা, দুগ্ধভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন রকমের ভাতার প্রচলন শুরু করেছে এবং যার কারণে দেশের মানুষ এখন সুন্দরভাবে জীবনযাপন করছে।

এসময় অনুষ্টানে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,সদস্য মোজাম্মেল হক বাহাদুর, রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি অমল কান্তি দাশসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা এবং দু:স্থ,দরিদ্র ও কর্মহীন জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!