ডেস্ক নিউজ:বান্দরবান সদর উপজেলা ৪ নং সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়ায় গ্রামে বাগানে গাছ কাটা নিয়ে বাগান মালিককে মারধর করার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ জুলাই) দুপুরে বান্দরবান শহরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট ভিতর থেকে তাকে গ্রেপ্তার হয়।
গ্রেপ্তার অংসিং ওয়াই মারমা (৩০) সদর উপজেলার মাঝের পাড়া গ্রামে মৃত সামং উ মারমার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গেল কয়েকদিন আগে বাগান মালিককে মারধর করায় ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে জমির মালিক। সেই মামলায় অভিযান চালিয়ে বান্দরবান সদর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনষ্টিটিউট থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে চারজন আসামির মধ্যে আরো তিনজন আগাম জামিনে ছাড়া পেয়েছে বলে জানা যায়।
বান্দরবান সদর থানা এসআই গোবিন্দ জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাকে পিছু করে বান্দরবান শহর হতে মূল আসামিকে থেকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গেল ১০ জুলাই বাগান মালিক ক্যচিং মারমাকে ৪ জন মিলে মারধর করলে তিনি গুরুতর আহত হন। সেইসাথে থানায় ৪ জন বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন জমির মালিক।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি