Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

রাঙামাটি প্রেসক্লাবের ৮ জন সদস্যকে বহিস্কার; রাজনকে অব্যাহতি

রাঙামাটি প্রতিনিধি ॥রাঙামাটি প্রেসক্লাবের ৮ জনের যাবতীয় সদস্য পদ সরাসরি বাতিলসহ প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়েছে। অন্যদিকে একজনকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বহিস্কারকৃত এবং অব্যাহতি প্রাপ্তরা সংগঠনটির রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ পরিষদের স্থায়ী সদস্যহ বর্তমান কার্যকরী কমিটির বিভিন্ন পদে ছিলেন। ইতিমধ্যে তারা রুবেল আনেয়ারদের প্রেসক্লাবে সদস্য পদ গ্রহণ করেছে।

তাদের মধ্যে ফজলুর রহমান রাজন ছাড়া অপর আটজন অত্র সংগঠনের বিরুদ্ধে মিথ্যাচার করে ষড়যন্ত্রমূলক ভাবে প্রকাশ্য যৌথ বিবৃতি দিয়েছেন। অত্র সংগঠন পরিপন্থী এমন অপরাধের দায়ে এ আটজনকে বহিস্কার করা হয়েছে।

সোমবার দুপুরে অত্র রাঙামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অত্র রাঙামাটি প্রেসক্লাব হতে ফজলুর রহমান রাজনকে অব্যাহতি এবং শাহ আলম, বিজয় ধর, মোহাম্মদ সোলায়মান, আলমগীর মানিক, উচিংছা রাখাইন কায়েস, ইয়াছিন রানা সোহেল, নুরুল আমিন মানিক ও মিলটন বাহাদুরকে সংগঠন থেকে বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

তাদের সঙ্গে অত্র রাঙামাটি প্রেসক্লাবের আর কোনো রকম সম্পর্ক থাকবেনা এবং তাদের কোনো বিষয়ের দায় অত্র সংগঠন বহন করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!