Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

শতবর্ষী গাছ কেটে চট্টগ্রামে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবান:: শতবর্ষী গাছ কেটে চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে ইয়ুথনেট ক্লাইমেদ অ্যাভেঞ্চার টিম বান্দরবান ।

আজ ১৯ জুলাই সোমবার সকালে বান্দরবান প্রেস ক্লাব সংলগ্ন মুক্তমঞ্চ প্রাঙ্গণে এভেঞ্চার ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

ইয়ুথ ক্লাইমেট অ্যাভেঞ্জার টিমের সকল সদস্যদের উপস্থিতিতে মানববন্ধনে তারা বলেন এই শতবর্ষী গাছ গুলো বছরের পর বছর প্রকৃতি এবং মানুষের মাঝে অক্সিজেন পরিবেশের ভারসাম্য রক্ষা করে এসেছে যেখানে দিন দিন চট্টগ্রাম শহরের প্রকৃতির ছায়া কমে যাচ্ছে সেখানে তারা প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী গাছগুলোকে কেটে হাসপাতাল নির্মাণ করছে।

মানববন্ধনে তারা আরো বলেন হাসপাতাল সবার জন্য মঙ্গলজনক কিন্তু অন্য কোন স্থানে হাসপাতাল নির্মাণ করা হোক যাতে এই শতবর্ষী গাছ গুলো বিলীন হয়ে না যায়। তারা আরো বলেন গাছ ও প্রকৃতি বাঁচলে দেশ বাঁচবে তাই প্রকৃতির এ শতবর্ষী গাছ গুলো কে রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!