Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

খাগড়াছড়িতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ডেস্ক নিউজ:খাগড়াছড়ির রামগড়ে এক সপ্তাহের ব্যবধানে সাপের কামড়ে উষাং মারমা (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকাল ১১টায় স্থানীয় ওঝার কাছে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত উষাং মারমা রামগড় উপজেলার রামগড় ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ছোটখেদা গ্রামের সেলেহা মারমার স্ত্রী। নিহত উষাং মারমা সে এক সন্তানের জননী।

রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. বিজয় মজুমদার জানান, রাত ১২টার দিকে সাপে কাটা রোগীকে নিয়ে তার পরিবার হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

স্থানীয় ওয়ার্ড মেম্বার থুইমং জানান, গতকাল সন্ধায় গৃহপালিত গরু আনতে পাশের জমিতে যায় ঊষাং মারমা। তখন তাকে ছোট একটি সাপে দংশন করে। পরিবারের সদস্যরা তাকে রাত ১২টায় রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে রেফার করা হলে তার পরিবার স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। পরে ওঝার কাছে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।

রামগড় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র কর জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এখনো বিস্তারিত জানেন না।

উল্লেখ্য, গত (১৩জুলাই) মঙ্গলবার রামগড়ের দক্ষিণ লামকুপাড়া এলাকায় তাহমিনা আক্তার নামের এক শিশু সাপের দংশনে মারা যায়। এনিয়ে এক সাপ্তার ব্যবধানে শিশুসহ দুই জনের মৃত্যু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!