Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

লামাবাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল

ইসমাইলুল করিম:লামা প্রতিনিধি:আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহা উদযাপন করার জন্য আহ্বান জানিয়েছেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।

তিনি বলেন, করোনা ভাইরাস মানুষের স্বাভাবিক জীবন যাপন প্রক্রিয়াকে সমপূর্ন দুর্বিষহ করে তুলেছে ৷ মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে, নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্মীয় ভাবগাম্ভির্যতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা এর আনুষ্ঠানিকতা এবং ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য কামনা করতে সকলের প্রতি আহ্বান জানান। মুসলিম-উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন।

এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সারা বাংলার ঘরে ঘরে। ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ।

মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে দুটি ঈদ, ঈদ-উল ফিতর ও ঈদুল আযহা। কিন্তু করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারনে পুরো বিশ্ব আজ আতঙ্কিত করোনা মহামারীতে পুরো জাতি বিপদের মুখোমুখি।
বাংলাদেশ সরকার করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা করছে, আসুন আমরা সকলেই করোনা নিয়ন্ত্রণে নিজেদের স্বার্থে সরকারকে সহযোগিতা করি। সরকারি নির্দেশনা সমূহ মেনে চলি। আপনাদের দোয়া, সহযোগিতায় ও ভালোবাসায় আরো এগিয়ে যাবে বাংলাদেশ এই প্রত্যাশা করি। সবশেষে আমাদের সকলের কুরবানী মহান আল্লাহ যেন কবুল করে এবং করোনা মহামারী থেকে বিশ্ববাসীকে আল্লাহ হেফাজত করেন, আমিন। পরিশেষে লামা উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষ কে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক।

আতঙ্ক নয়, সচেতন হই,
স্বাস্থ্যবিধি মেনে চলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!