Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

নাইক্ষ্যংছড়িতে ত্রাণ দেওয়ার কথা বলে ঘরে নিয়ে নির্যাতন

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ দেওয়ার কথা বলে ঘর থেকে ডেকে এনে মো: সোহেল (৩৩) নামে এক স্থানীয় বাসিন্দাকে বেদড়ক মারপিট করার অভিযোগ উঠেছে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ও মহিলা ইউপি মেম্বারের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই বাসিন্দা।

অভিযোগকারী ও এজাহার সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি ১নং সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাকের ছেলে মো: সোহেল (৩৩) কে নিজ বাড়ি থেকে চৌকিদারের মাধ্যমে ডেকে আনেন সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার।

পরে সোমবার বিকাল ৩টার দিকে পরিষদে সোহেল আসলে তাকে রুমে এনে চেয়ারম্যান তার হাতে থাকা ডিসের তার দিয়ে তার উপর এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে অভিযোগকারী সোহেলের পিট, পা ও বুকসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।

ঘটনার খবর পেয়ে সোহেলের মামা মামুনুর রশিদ পরিষদ থেকে সোহেলকে উদ্ধার করে নিয়ে যায়।

এই ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছারের কাছ থেকে জানতে চাইলে তিনি মারপিটের কথা অস্বীকার করেন।

তবে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি অভিযোগ হয়েছে বলে শুনেছেন, প্রতিপক্ষ তাকে ঘায়েল করার জন্য মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে বলে দাবী করেন তিনি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারের বিরুদ্ধে এক ব্যক্তি থানায় অভিযোগ করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!