Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

বান্দরবানে সন্ত্রাসী হামলায় নিহত পরিবারকে মানবিক সহায়তা প্রদান করলো সেনাবাহিনী

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: বান্দরবান: আজ ২০ জুলাই (মঙ্গলবার) বিকালে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যামালং পাড়ার মৃত পল্লী চিকিৎসক অং ক্য থোয়াই মার্মা (উগ্য) পরিবারকে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ সহায়তা প্রদান করলো বান্দরবান সেনা জোন। মৃত ব্যক্তির নিজ বাড়ীতে উপস্থিত হয়ে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, মৃতের পরিবারে স্ত্রী সহ একটি ছেলে এবং দুইটি কন্যা সন্তান রয়েছে।

এই সময় ত্রাণ ও অর্থ সহায়তা প্রদানকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মৃত উগ্যা মারমা একজন পল্লী চিকিৎসক ছিলেন। তার এই নির্মম হত্যাকাণ্ড এর স্বীকার হওয়া এই এলাকার জন্য বিশেষ ক্ষতির। আমরা তার খুনিদের বের করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করবো।

প্রসঙ্গতঃ ১৮ জুলাই (রবিবার) সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যামালং পাড়া থেকে অং ক্য থোয়াই মার্মা (উগ্য) (৫০) কে অপহরণ করার পর, ১৯ জুলাই (সোমবার) সকালে বাকিছড়া এলাকায় একটি পরিত্যাক্ত বাড়িতে তার মৃতদেহ পাওয়া যায়। জলপাই রঙের পোশাক পরিহিত সশস্ত্র সন্ত্রাসী দল কর্তৃক এই অপহরণ ও হত্যাকাণ্ড হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীগণ জানিয়ে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!