Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

লামাবাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন প্রদীপ কান্তি দাশ   

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি:আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহা উদযাপন করার জন্য আহ্বান জানিয়েছেন লামা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ

। তিনি বলেন, করোনা ভাইরাস মানুষের স্বাভাবিক জীবন যাপন প্রক্রিয়াকে সমপূর্ন দুর্বিষহ করে তুলেছে ৷ মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে, নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্মীয় ভাবগাম্ভির্যতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা এর আনুষ্ঠানিকতা এবং ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য কামনা করতে সকলের প্রতি আহ্বান জানান। মুসলিম-উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন।

এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সারা বাংলার ঘরে ঘরে। ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ।

মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে দুটি ঈদ, ঈদ-উল ফিতর ও ঈদুল আযহা। কিন্তু করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারনে পুরো বিশ্ব আজ আতঙ্কিত করোনা মহামারীতে পুরো জাতি বিপদের মুখোমুখি।

বাংলাদেশ সরকার করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা করছে, আসুন আমরা সকলেই করোনা নিয়ন্ত্রণে নিজেদের স্বার্থে সরকারকে সহযোগিতা করি। সরকারি নির্দেশনা সমূহ মেনে চলি। আপনাদের দোয়া, সহযোগিতায় ও ভালোবাসায় আরো এগিয়ে যাবে বাংলাদেশ এই প্রত্যাশা করি। সবশেষে আমাদের সকলের কুরবানী মহান আল্লাহ যেন কবুল করে এবং করোনা মহামারী থেকে বিশ্ববাসীকে আল্লাহ হেফাজত করেন, আমিন। পরিশেষে লামা উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষ কে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!