Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

বান্দরবানে ইয়াবাসহ আটক ১

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবান: বান্দরবানে ইয়াবাসহ ১ ব্যক্তিকে আটক করা হয়েছে ।

আজ ২৩ জুলাই শুক্রবার বিকালে বান্দরবান ৬৯ ব্রিগেড সংলগ্ন এলাকায় এনাম সওদাগরের দোকানের সামনে হতে ১৫০ পিস ইয়াবা, নগদ ৪১৭ টাকা, ২ টি মোবাইল ফোন ও একটি টিভিএস ১২৫ সিসি মোটরসাইকেল (নাম্বার বিহীন) সহ পুলক কুমার তংচংগা (৩২) কে আটক করা হয় ।

আটককৃত ব্যক্তি ২ নং ওয়ার্ডের ব্রিগেড সংলগ্ন জ্ঞানরত্ন বিহার এলাকার মৃত নাজিরা সেন তংচংগার ছেলে পুলক কুমার তংচংগা (৩২) ।

এলাকাবাসী সূত্র মতে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা চালান এর সাথে জড়িত এবং তিনি বিভিন্ন তান্ত্রিক শক্তির কথা বলে মানুষের কাছে অপপ্রচারণা চালাচ্ছিল এছাড়াও তার বিরুদ্ধে অন্যান্য বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার এস আই মাজহারুল ইসলামের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আটক হওয়ার পর পুলিশ প্রশাসনকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত মালামাল সহ উক্ত ব্যক্তিকে বান্দরবান সদর থানায় নিয়ে যায় । বর্তমানে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!